বিজয় দিবস উদ্যাপন করল যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ
জ্যামাইকার স্মার্ট একাডেমিয়া পার্টি হলে মহান বিজয় দিবস উদ্যাপন করল যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর রোববার আলোচনা-সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মান জানানো হয়।
মুক্তিযোদ্ধা শরাফ সরকারের সভাপতিত্বে এবং ইসমাইল খান আনসারীর সঞ্চালনায় সভার শুরুতেই বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সব শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা বোনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রবাসীদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। যুদ্ধাপরাধমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের পথে জাতিকে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
মহান বিজয়ের স্মৃতিচারণ করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন। এ ছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, ডা. মাসুদুল হাসান, মুজিবর রহমান মিয়া, ওমর ফারুক খসরু, কাজী শামসুল আলম, আমিনুল ইসলাম (বাবুল), মো. মহসিন ভূঁইয়া, শওকত আকবর রিচি, মো. মনির হোসেন, আলতাফ হোসেন সরদার, সরদার আলাউদ্দিন, মকবুল আহমেদ পাটোয়ারী, প্রিন্সিপাল বোরহান হাওলাদার, জালাল উদ্দিন সরকার, মিজানুর রহমান চৌধুরী ও মো. নুরুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন মশিউল আলম জগলু, মো. নাসিম, হারুন অর রশীদ, মো. হুমায়ুন কবির, গাজী গোলাম সরয়ার, ড. খুরশীদ আলম মিয়া, আর. আমিন, মাহবুবুর রহমান, মো. কামরুজ্জামান সিকদার, আফাজ উদ্দিন ভূঁইয়া, মো. আবু তাহের, মো. শাহ আলম, আশরাফুল হক, নাসির উদ্দিন, সহিদুল্লাহ, হুমায়ূন কবির, সন্তোষ কুমার চৌধুরী, খন্দকার নাসিম, শহিদুল ইসলাম, রুহুল আমিন, সামসুদ্দোহা বাবুল, মইনুল ইসলাম (মানিক), অবিনাশ আচার্য, আবুল কালাম, আবুল কাসেম, এনায়েত হোসেন, এলডি কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, কামাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, কাজী জহির উদ্দিন ফারুক, আমির আলী, ওবায়েদুল হক, আবুল মনসুর, সায়িদ মজিবুর রহমান, মো. সনামউদ্দিন, কাজী মো. মনির, রেজাউল হোসেন, আনোয়ার হোসেন বাবুল, মো. জাহিদ হোসেন, রফিকুল আলম, মোবারক হোসেন, আবুল কালম, খলিলুর রহমান, আবদুল ওয়াহেদ, গিয়াস উদ্দিন খান, আবুল হোসেন, মো. কাইউমসহ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিপুলসংখ্যক প্রবাসী কমিউনিটির ব্যক্তিবর্গ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় আন্তরিক সহায়তা করেন কণ্ঠশিল্পী ফিরুজ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।