বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংসদের ব্যাপক কর্মসূচি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ব্রঙ্কসের একটি সুপরিসর হলে ব্যাপক আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হবে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
১১ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কমিউনিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রস্তুতি সভা করেছে। ওই সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ও উদ্যাপন কমিটির সমন্বয়কারী মিয়া মো. দাউদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আবদুল হালিম মুন্সী, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ গোপ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সরকার আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্ক-এর প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইমরান শাহ রন, এ ইসলাম মামুন, জালাল চৌধুরী, জামাল আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের মহান বিজয় দিবস উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বিজয় দিবস উদ্যাপনের স্থান ও তারিখ পরে জানানো হবে বলে সভায় জানান হয়।
সম্প্রতি এক সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ ইন্ক-এর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিনকে ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে।