বিটটেক'র জ্যামাইকা শাখার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটটেকের উদ্বোধনী দিনে প্রতিষ্ঠানটির সদস্যদের সঙ্গে প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ীরা
বিটটেকের উদ্বোধনী দিনে প্রতিষ্ঠানটির সদস্যদের সঙ্গে প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ীরা

আইটি বিষয়ক প্রশিক্ষণ ও সহযোগিতাকারী প্রতিষ্ঠান বিটটেক কনসালটিং করপোরেশনের জ্যামাইকা শাখা যাত্রা করেছে। ৮৯-২৮ জ্যামাইকায় ১৮ ফেব্রুয়ারি এ শাখার উদ্বোধন হয়।
উদ্বোধনী দিনে বিটটেকের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম, প্রধান তত্ত্বাবধায়ক মোহাম্মদ, মুসফিক সালেহনী, আসাদ্দুজ্জামান ছাড়াও বেশ কিছু প্রশিক্ষণার্থী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রঙ্কসে যাত্রা করে বিটটেক। প্রশিক্ষকদের পারদর্শিতা ও নিষ্ঠা এবং সহযোগিতার কারণে স্বল্প সময়ে বিটটেক বিশেষ জনপ্রিয়তা ও সাফল্য লাভ করায় জ্যামাইকা শাখা খোলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহের প্রতি শনি ও রবিবার বিকেল ৩টা-৬টা পর্যন্ত নিয়মিত ক্লাস হবে জ্যামাইকা শাখায়। এ লক্ষ্যে শাখাটি উদ্বোধনের পরপরই প্রশিক্ষণ প্রত্যাশীদের নিবন্ধন শুরু হয়। বিটটেক থেকে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীদের জন্য অবশ্য সারা বছরই নিবন্ধনের সুযোগ থাকছে। যেকোনো সময় ফোনে কিংবা ব্রুঙ্কস শাখায় সরাসরি যোগাযোগ করে এই নিবন্ধন করা যাবে।
বিটটেক-এ সফটওয়্যার টেস্টিং, সেলিয়াম ও ওয়েভ ড্রাইভার বিষয়ে চার মাসের প্রশিক্ষণ কোর্স রয়েছে। এ জন্য ফি হিসেবে দিতে হবে তিন হাজার ডলার। তবে প্রশিক্ষণ সম্পন্ন করতে চার মাসের বেশি সময় লাগলেও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ নেওয়া হবে না। তবে কোর্স ফির পুরো অর্থ একবারে নেওয়া হবে না। নিবন্ধন করতে মাত্র ১ হাজার ডলার লাগবে। আর বাকি ২ হাজার ডলার চার মাসে ৫০০ ডলার করে পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানে বিটটেকের বৈশিষ্ট্য বর্ণনা করে মোহাম্মদ আলী জানান, এ প্রতিষ্ঠানে প্রতি ব্যাচে সর্বোচ্চ ২০ জনের বেশি প্রশিক্ষণার্থী নেওয়া হয় না বলে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়। প্রত্যেক প্রশিক্ষকই সংশ্লিষ্ট বিষয়সমূহে সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ ও অভিজ্ঞ। প্রশিক্ষণ শেষে বার্ষিক ১০০ হাজার ডলার কিংবা তারও বেশি বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই সম্ভাবনা কাজে লাগাতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এমনকি চাকরিকালীন কোনো কঠিন বিষয়ে সমস্যা দেখা দিলে তা সমাধানেও সহযোগিতা দেওয়া হয়।
তিনি বলেন, স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে সফটওয়্যার টেস্টিং প্রোগ্রামের কোনো বিকল্প নেই। ভারতীয়রা এ প্রশিক্ষণ নিয়েই আমেরিকার চাকরির বাজারে জায়গা করে নিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে আমেরিকায় এসে অনেকেই যেনতেন চাকরি করেন। অথচ মাত্র চার মাসের প্রশিক্ষণ নিয়ে তারা মর্যাদার সঙ্গে উচ্চ বেতনে চাকরি পেতে পারতেন।