বিড়ালের মুখে অক্সিজেনের মাস্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে গত শুক্রবার আগুন লাগে। বাসিন্দারা বাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু ভেতরে আটকা পড়ে পোষা বিড়ালটি। ফায়ার সার্ভিসের সদস্যরা বিড়ালটিকে উদ্ধার করেন। বিড়ালটির মুখে দেন অক্সিজেনের মাস্ক।
এনডিটিভির অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিড়ালটির নাম স্টবি। সে বেঁচে আছে।
আগুনে কেউ হতাহত হননি। তবে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনের কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে।
এক কর্মকর্তা জানান, আগুন নেভাতে গিয়ে বাড়ির ভেতরে বিড়ালটিকে দেখতে পেয়ে এটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু ধোঁয়ার কারণে বিড়ালটি শ্বাস নিতে পারছিল না। তখন সার্ভিসের সদস্যরা বিড়ালটির মুখে অক্সিজেনের মাস্ক পরিয়ে দেন।
আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বিড়ালটিকে এক পশুচিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।