বিতর্কিত জেফ সেশনস নতুন মার্কিন অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফ সেশনস
জেফ সেশনস

যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত নতুন এই অ্যাটর্নি জেনারেলকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সেশনসের পক্ষে পড়েছে ৫২ ভোট, বিপক্ষে ৪৭।
একজন বাদে ডেমোক্র্যাট সিনেটরদের সবাই জেফের বিপক্ষে ভোট দেন। তবে ভোটের আগে তাঁর নিয়োগ নিয়ে কম বিতর্ক হয়নি। প্রায় ৩০ ঘণ্টা বিতর্ক করেন ডেমোক্র্যাট সিনেটররা। মানবাধিকার ইস্যুতে জেফের আগের তথ্য তুলে বরাবরই তর্কে জড়ান তাঁরা। তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ নিয়ে কথা বলায় ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে থামিয়ে দেন রিপাবলিকান সিনেটররা।
এলিজাবেথ ওয়ারেনসহ অন্য ডেমোক্র্যাট সিনেটররা সেশনস সম্পর্কে মার্টিন লুথার কিংয়ের বিধবা স্ত্রীর সমালোচনার কথা স্মরণ করে তাঁরা বলেন, ১৯৮৬ সালে ফেডারেল জজ হিসেবে জেফ সেশনসের মনোনয়নের বিরোধিতা করেছিলেন মার্টিন লুথার কিংয়ের স্ত্রী। জেফের বিরুদ্ধে অভিযোগ, আফ্রিকান আমেরিকান ও অন্য সংখ্যালঘুদের ব্যাপারে তাঁর অবস্থান খোলামেলাভাবে বর্ণবাদী।