বিতর্কের আগে ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে বাইডেন

  • ভোটারদের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে

  • ৫৩ শতাংশ ভোটার বাইডেনকে ও ৪৩ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন

  • ফ্লোরিডা ও অ্যারিজোনায় বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরিচালিত জরিপেও দেখা গেছে, সম্ভাব্য পুরুষ ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। সে সময় নারীদের মতো এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন, এখন যেমন বাইডেন।

ওয়াশিংটন পোস্ট গত কয়েক সপ্তাহে পরিচালিত বিভিন্ন জরিপ বিশ্লেষণ করে এর আগে জানিয়েছিল যে, জাতীয় পর্যায়ে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প থেকে ৮ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক জরিপের তথ্য বলছে, বাইডেন এর চেয়েও বড় ব্যবধানে ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, জাতীয় পর্যায়ের এই জরিপের মাধ্যমে দেশের ভোটারদের মধ্যে কোন প্রার্থী বেশি জনপ্রিয় সে বিষয়টি বোঝা যায়। কিন্তু এর মাধ্যমে কোন অঙ্গরাজ্যে কে এগিয়ে রয়েছে এবং তার ভিত্তিতে কোথায় কে জিতবে, সে বিষয়ে পূর্বানুমানের কোনো সুযোগ নেই। এ ছাড়া লিবারেটারিয়ান পার্টির প্রার্থী সব অঙ্গরাজ্যের ব্যালটে থাকলেও গ্রিন পার্টির প্রার্থী সব অঙ্গরাজ্যের ব্যালটে থাকছেন না। ফলে এ কারণেও জনমত জরিপ থেকে অঙ্গরাজ্যওয়ারি ভোটের হিসাব করাটা কঠিন।

চলিত সপ্তাহে প্রকাশিত এ জরিপের ফলাফল অনুযায়ী, ফ্লোরিডা ও অ্যারিজোনায় বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর আগের সপ্তাহে প্রকাশিত আরেক জরিপে দেখা গেছে, উইসকনিসনে বাইডেন ট্রাম্প থেকে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে মিনেসোটায় বাইডেন বেশ শক্ত অবস্থানে রয়েছেন।

জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের ৮৯ শতাংশই জানিয়েছেন, তাঁরা ভোট দেবেন, যা ২০১৬ সালে ছিল ৮৬ শতাংশ। এর মধ্যে ৫৫ শতাংশ বলেছেন, তাঁরা ডাকযোগে বা আগাম ভোট দেবেন। ৪৫ শতাংশ বলেছেন, তাঁরা নির্বাচনের দিনই ভোট দেবেন

ওয়াশিংটন পোস্ট-এবিসি জরিপে দেখা যাচ্ছে, নাগরিকদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। নিবন্ধিত ভোটারদের ৬০ শতাংশই জানিয়েছেন, তাঁরা নির্বাচন নিয়ে খোঁজখবর রাখছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এতটা ভোটার আগ্রহ দেখা যায়নি। এমনকি ভোট দেওয়ার কথাও জানাচ্ছেন তুলনামূলক বেশিসংখ্যক ভোটার। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটারদের ৮৯ শতাংশই জানিয়েছেন, তাঁরা ভোট দেবেন, যা ২০১৬ সালে ছিল ৮৬ শতাংশ। এর মধ্যে ৫৫ শতাংশ বলেছেন, তাঁরা ডাকযোগে বা আগাম ভোট দেবেন। ৪৫ শতাংশ বলেছেন, তাঁরা নির্বাচনের দিনই ভোট দেবেন।

তবে উদ্দীপনার দিক থেকে এগিয়ে রয়েছে ট্রাম্প-সমর্থকেরা। ট্রাম্পের সমর্থকদের ৬৫ শতাংশই জানিয়েছেন, তাঁরা নিবেদিত। বিপরীতে বাইডেন সমর্থকদের মধ্যে এ হার ৪৭ শতাংশ। তাঁর সমর্থকদের একটি বড় অংশই মূলত ট্রাম্প-বিরোধী। বাইডেনকে সমর্থন জানানো নিবন্ধিত ভোটারদের ৭০ শতাংশই জানিয়েছেন, ট্রাম্পের পুনর্নির্বাচন দেশের জন্য বড় সংকট ডেকে আনবে। বিপরীতে ট্রাম্প সমর্থকদের ৫৯ শতাংশ বাইডেনের জয় নিয়ে শঙ্কিত।

সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বডার গিন্সবার্গের মৃত্যুর পর পরিচালিত এ জরিপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এরই মধ্যে মার্কিন রাজনীতির কেন্দ্রে চলে এসেছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টি, যার সঙ্গে নির্বাচনের ফলাফলের গভীর যোগ তৈরি হতে পারে। বাইডেন সমর্থকদের ৬৪ শতাংশই মনে করেন, এ ধরনের একটি ইস্যু সামনে থাকার কারণেই বাইডেনের নির্বাচনে জয়ী হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবারের জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আর তা হলো, খুবই অল্পসংখ্যক ভোটার জানিয়েছেন, তাঁদের পছন্দ শেষ মুহূর্তে বদলে যেতে পারে। উভয় প্রার্থীর সমর্থকদের ৯০ শতাংশই তাঁদের সমর্থনের বিষয়ে স্থিরপ্রতিজ্ঞ। তবে অনাস্থার দিক থেকে এখনো এগিয়ে ট্রাম্প। প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫৩ শতাংশই ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা রাখেন না বলে জানিয়েছেন। তবে অর্থনীতির প্রশ্নে ট্রাম্প ঠিক পথেই আছেন বলে মনে করেন ৫২ শতাংশ ভোটার। স্বাস্থ্যসেবার বিষয়ে আবার পিছিয়ে রয়েছেন ট্রাম্প। এ ক্ষেত্রে তাঁকে ব্যর্থ মনে করছেন জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ ভোটার।

সবচেয়ে বড় বিষয় হলো বিশ্বস্ততার বিচারে ভোটারদের মধ্যে এখনো এগিয়ে রয়েছেন বাইডেন। জরিপে অংশ নেওয়াদের ৫৩ শতাংশই বাইডেনকে ট্রাম্পের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করেন। এ ক্ষেত্রে ট্রাম্পের ওপর আস্থা রাখছেন ৪১ শতাংশ। যে নিরাপত্তাকে অস্ত্র বানাতে সহিংসতা উসকে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে, সেই নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু এগিয়ে রয়েছেন বাইডেন। অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নে বাইডেনে আস্থা রাখেন ৫১ শতাংশ ভোটার। এ ক্ষেত্রে ট্রাম্পের ওপর আস্থা রাখেন ৪৪ শতাংশ ভোটার।