বিদ্যাদেবীর আরাধনায় মেতেছিল প্রবাসী হিন্দুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি রাজ্যের রাধা কৃষ্ণ মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদ্‌যাপিত হয়েছে।
২৯ জানুয়ারি এবসিকন শহরের ৪৪৪, দক্ষিণ ক্যালিফোর্নিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত রাধা কৃষ্ণ মন্দিরে সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনার গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে উঠেছিল শান্তির মোহনীয় সুর।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই দিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীকে অঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাধা কৃষ্ণ মন্দিরের কর্মকর্তারা সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সরস্বতী পূজায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন।