বিদ্যুৎ দাসের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ দাস
বিদ্যুৎ দাস

যুক্তরাষ্ট্র শাখা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি ২২ মার্চ থেকে টানা এক মাস ভেন্টিলেটরে ছিলেন।
বিদ্যুৎ দাস স্ত্রী কেকা দাস, মেয়ে কুহু দাস, ছেলে আকাশ দাস, আর ছোট বোন মীনাক্ষী দাস ছাড়াও চার ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংগঠনের তিন সভাপতি নবেন্দু দত্ত, টমাস দুলু রায় ও রনবীর বড়ুয়ার উপস্থিতিতে এক জরুরি সভা হয়। সভায় বিদ্যুৎ দাসের বিদেহী আত্মার মুক্তি ও চিরশান্তির জন্য প্রার্থনা করা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবাররে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে নিউইয়র্কে করোনাভাইরাসে মৃত সব প্রবাসী বাংলাদেশির আত্মার শান্তি এবং সারা বিশ্বের মানুষের রোগ মুক্তির জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
দুই ঘণ্টা স্থায়ী সভায় বিদ্যুৎ দাসের স্মৃতিচারণ করতে গিয়ে সংগঠনের নেতারা বলেন, এমন সদালাপী, উচ্ছল-হাসিভরা মুখ আর প্রাণ চঞ্চল মানুষ সমাজে সচরাচর দেখা যায় না। ঐক্য পরিষদের সঙ্গে বিদ্যুৎ দাস সম্পৃক্ত ছিলেন এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই এবং আমাদের কোন কর্মকাণ্ডে তিনি কোন দিনই অনুপস্থিত ছিলেন না, সেটা তিনি কোন কর্মকর্তা পদে থাকুন বা না থাকুন। একইভাবে, ধর্মীয় অনুষ্ঠান, বর্ষবরণ, একুশে, নাটকে, সংগীতানুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিল নিয়মিত। তাঁর অকাল মৃত্যু সমাজের জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।