বিধ্বস্ত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমান শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী হাডসন নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। নদীতে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে, যা পাইলটের বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে পুরোনো বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। তবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমেরিকান এয়ার পাওয়ার জাদুঘরের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে একটি প্রচারমূলক তথ্যচিত্রের জন্য শুটিংয়ে অংশগ্রহণ করছিল তিনটি বিমান। এর মধ্যে পি-৪৭ বিমানটি নদীতে বিধ্বস্ত হয়। অপর দুটি পি-৪০ বিমান নিরাপদে রয়েছে।