বিনা মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিনা মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করবে কুইন্স বাংলাদেশ সোসাইটি ইন্‌ক।

১০ অক্টোবর বিকেল চারটায় বিনা মূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পাশাপাশি সংগঠক কামাল আহমদ এবং আজাদ বাকিরসহ নিউইয়র্ক নগরে করোনায় মৃত্যু হওয়া সবার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হবে।

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে থাকবেন কুইন্স বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন উপদেষ্টা মো. আবদুল আজিজ, তোফায়েল আহমদ চৌধুরী, আবুল ফজল, কামাল আহমদ, শাহ নওয়াজ প্রমুখ।

কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিন (৯১৭-২৫৪-৬৯৭৩), সাধারণ সম্পাদক জে মোল্লা সানি (৬৪৬-২৬৯-১৪৯৩) ও কোষাধ্যক্ষ মইনুল ইসলাম সবাইকে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন।