বিপণন প্রতিষ্ঠান 'টার্গেট' নিউইয়র্কে পাঁচটি নতুন শাখা খুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক ফ্যাশনের পোশাকসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীর খুচরা বিক্রেতা হিসেবে পরিচিত চেইন করপোরেট বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘টার্গেট’ নিউইয়র্ক নগরে আরও নতুন পাঁচটি শাখা খুলছে। ‘টার্গেট’ ২০ অক্টোবর কেনাকাটার তীর্থকেন্দ্র হেরাল্ড স্কয়ারে ৪৩ হাজার বর্গফুট বিশিষ্ট একটি স্টোর খুলেছে। 

জানা গেছে, ‘টার্গেট’ নগরের ৫টি বরোতে তার ব্যবসাকে ছড়িয়ে দিতে চায়। মিনোসোটা অঙ্গরাজ্যের রাজধানী ম্যানিয়াপলিশ-ভিত্তিক চেইন ব্যবসায়ী প্রতিষ্ঠান গত সপ্তাহে বেনসনহার্টসে ছোট-পরিসরে আরেকটি শাখা খুলেছে। ২০১৮-১৯ সালের মধ্যে টার্গেট কর্তৃপক্ষ নিউইয়র্ক নগরব্যাপী কমপক্ষে আরও পাঁচটি শাখা খোলার আশা রাখেন।
‘টার্গেট’-এর নারী মুখপাত্র ক্রিটি ওয়েলকার বলেন, হেরাল্ড স্কয়ারে তাদের স্টোর খোলার বিষয়টি সত্যিই আনন্দঘন উদ্যোগ। টার্গেট প্রতিবেশী এলাকার বাসিন্দাদের সেবা প্রদানের জন্য এটা ভালো উদ্যোগ। এটা ১১২ অ্যাভিনিউয়ের ৩৪ স্ট্রিটে অবস্থিত।
কর্মকর্তারা জানান হেরাল্ড স্কয়ার, বেনসনহার্টস এবং পোর্ট ওয়াশিংটনে স্থাপিত টার্গেট স্টোরগুলো ৩৮০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
১৯৯৮ সালে প্রথমবারের মতো নিউইয়র্ক নগরে প্রথমবারের মতো বড় পরিসরে ‘টার্গেট স্টোর’ খোলার পর থেকে নগরে পাঁচটি বরোতে ১৭টি স্টোর খুলেছে। ২০১৬ সালে ফরেস্ট হিলে ছোট আকারের ‘টার্গেট স্টোর’ খোলা হয়। এ ছাড়াও লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে, ইস্ট ভিলেজের ইস্ট ১৪ স্ট্রিটে এবং মিডউডের কিংস হাইওয়েতে ছোট আকারের স্টোর খোলার পরিকল্পনা করছে।
জ্যাকসন হাইটস এবং হেলস কিচেনে ২০১৮ সালে টার্গেটের শাখা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।