প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে আফ্রিকান বংশোদ্ভূত এক কৃষ্ণাঙ্গ মার্কিন তরুণ (১৯) নিহত হয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে শতাধিক মানুষ বিক্ষোভ করে। এ ঘটনাকে পুলিশের বর্ণবাদী আচরণ অভিযোগ করে জড়িত পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তারা। পুলিশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্র থেকে এ তথ্য জানা গেছে। অঙ্গরাজ্যটির রাজধানী ম্যাডিসনের পুলিশপ্রধান মাইক কোভাল বলেন, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে গুলির কোনো আলামত পাওয়া যায়নি।
রয়টার্স