বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় চোখ জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ম্যানহাটনে চলছে সাংবাৎসরিক ট্রাফিক জ্যাম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থাকে। এবারেও চলছে। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, তাদের সফর সঙ্গীরা এখন নিউইয়র্ক নগরের ম্যানহাটনে আছেন। ভিভিআইপি নিরাপত্তা, তাদের চলাচলের জন্য ইস্ট সাইডের নানা সড়কপথ বন্ধ থাকছে দিনের বেশির ভাগ সময়। এর মধ্যে চলছে নানা নাগরিক সংগঠন জাতি গোষ্ঠীর টানা প্রতিবাদ সমাবেশ। এই ভয়াবহ ট্রাফিক জ্যামের কথা এক মাস আগে থেকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন ইস্ট সাইডের সড়ক পথ থেকে বুধবার ছবিটি তুলেছেন ঝিলিক মাহমুদ।
নিউইয়র্কের ম্যানহাটনে চলছে সাংবাৎসরিক ট্রাফিক জ্যাম। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থাকে। এবারেও চলছে। সারা বিশ্বের রাষ্ট্রনেতারা, তাদের সফর সঙ্গীরা এখন নিউইয়র্ক নগরের ম্যানহাটনে আছেন। ভিভিআইপি নিরাপত্তা, তাদের চলাচলের জন্য ইস্ট সাইডের নানা সড়কপথ বন্ধ থাকছে দিনের বেশির ভাগ সময়। এর মধ্যে চলছে নানা নাগরিক সংগঠন জাতি গোষ্ঠীর টানা প্রতিবাদ সমাবেশ। এই ভয়াবহ ট্রাফিক জ্যামের কথা এক মাস আগে থেকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে নাগরিকদের। ম্যানহাটনের জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন ইস্ট সাইডের সড়ক পথ থেকে বুধবার ছবিটি তুলেছেন ঝিলিক মাহমুদ।

নিউজার্সির এক ব্যক্তি হিজবুল্লাহ তওহিদের হয়ে সন্ত্রাসী হামলার জন্য প্রশিক্ষণ ও স্কাউটিংয়ের কাজ করছে বলে অভিযোগ আনা হয়েছে। গত ২২ বছর ধরে আমেরিকায় প্রশিক্ষণ ও স্কাউটিংয়ের কাজ করে তারা একটি জঙ্গি গ্রুপ তৈরি করেছে। গ্রুপটির টার্গেট হিসেবে পোর্ট অথোরিটি সাবওয়ে, গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও নগরীর দুটি বিমানবন্দর সম্পর্কে তথ্য সরবরাহ করেছে বলে অভিযোগে আনা হয়েছে।

মরিস টাউন এলাকার ৪২ বছর বয়সী আলেক্সি সাব বা আলী হাসান সাব নামে লোকটি মানুষের কাছে পরিচিত। কিছু সংবেদনশীল সংস্থাকে আমেরিকার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত সংগ্রহে সহযোগিতা করার দায়ে ১৯ সেপ্টেম্বর ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আলী হাসান সাব এ বছরের জুলাইয়ে গ্রেপ্তার হন। ২০০৩ সালের মতো তিনি নিউইয়র্ক সিটির ল্যান্ডমার্কস ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র স্থাপনার ফটো ও অন্যান্য বিস্তারিত তথ্য হিজবুল্লাহ নেটওয়ার্ককে দিয়েছেন। সাব হাসান নিউইয়র্ক সিটির কয়েক ডজন লোকেশনের ম্যাপ সংগ্রহ ও জরিপ করেছেন। তার মধ্যে জাতিসংঘের সদর দপ্তর, স্ট্যাচু অব লিবার্টি, রকফেলার সেন্টার, টাইমস স্কয়ার, এম্পায়ার স্টেট বিল্ডিং, ২৬ ফেডারেল প্লাজা ও স্থানীয় বিমানবন্দর, টানেল ও সেতু রয়েছে। এমনকি জর্জ ওয়াশিংটন ব্রিজসহ নিউইয়র্কের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য হিজবুল্লাহ তওহিদের কাছে পাঠিয়েছেন।

কর্মকর্তারা অভিযোগ করেছেন, তাঁর কম্পিউটার থেকে উদ্ধার করা নথি থেকে দেখা গেছে, এসব স্থাপনার কাঠামোগত দুর্বলতা বা ‘সফট স্পট’ সম্পর্কিত ফটোগ্রাফ ও এর বিবরণ বিস্তারিতভাবে রয়েছে। ওয়াশিংটন মনুমেন্ট ও বোস্টনের ফেনওয়ে পার্কসহ তিনি আমেরিকার আশপাশের শহরগুলোতেও জরিপ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুসারে, আমেরিকায় অবস্থানকালে সাব হাসান হিজবুল্লাহর একজন অপারেটর হিসেবে কাজ করেছিলেন এবং বিদেশি সন্ত্রাসী সংগঠনটিকে আমেরিকার বিরুদ্ধে ভবিষ্যতের আক্রমণের জন্য প্রস্তুত করতে সহায়তা করে যাচ্ছিলেন। এর জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তুর ওপর নজরদারিও করেছিলেন তিনি।

ন্যাশনাল সিকিউরিটি সহকারী অ্যাটর্নি জেনারেল সি ডেমারস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমেরিকার মাটিতে পরিচালিত এ ধরনের গোপনীয় কার্যক্রম আমাদের জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি। আমি এই তদন্ত ও বিচারকাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
সাব হাসান ১৯৯৯ সালে হিজবুল্লাহর তওহিদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এই গোষ্ঠীর সঙ্গে তাঁর প্রথম দিকের কর্মকাণ্ডের মধ্যে ছিল ইসরায়েলি ও দক্ষিণ লেবাননের সেনা সদস্যদের চলাফেরার জন্য লেবাননে গুপ্তচরবৃত্তি ও ইস্তাম্বুলে গোয়েন্দা তথ্য সংগ্রহ।

তিনি একে-৪৭সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণ নিয়েছিলেন। বোমাসহ অন্যান্য বিস্ফোরক যন্ত্র তৈরির সামরিক কৌশল সম্পর্কে তাঁর ব্যাপক প্রশিক্ষণ রয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। ২০০৫ সালে সাব সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে হত্যার চেষ্টা চালান। ২০০৪ ও ২০০৫ সালে, হাসান লেবাননে বিস্ফোরক প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। সেই সময় তিনি অন্য বিষয়গুলোর মধ্যে বিস্ফোরক পদার্থ প্রক্রিয়াকরণ, ডেটোনেটর ও সার্কিটের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও নির্দেশনা পেয়েছিলেন। সাব হাসান লেবাননের পাসপোর্ট ব্যবহার করে আমেরিকায় প্রবেশ করেছিলেন। তিনি ২০০৮ সালে মার্কিন নাগরিকত্ব পান।