বিমান দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে গত সোমবার এক উড়োজাহাজ দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। ব্যক্তিগত উড়োজাহাজটি একটি বাড়ির ওপর আছড়ে পড়ে। এতে বাড়িতে থাকা দুই সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়। নিহত বাকি তিনজন উড়োজাহাজটির পাইলট ও আরোহী। স্থানীয় ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর আগুন ধরে গিয়ে দুটি বাড়ি পুড়ে ছাই ও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ওই পাইলট ২০১০ সালেও একই ধরনের দুর্ঘটনার কবলে পড়েছিলেন।
রয়টার্স