বিমান দুর্ঘটনায় অভিনেতা হ্যারিসন ফোর্ড আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যারিসন ফোর্ড
হ্যারিসন ফোর্ড

লস অ্যাঞ্জেলসে বিমান দুর্ঘটনায় মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ড আহত হয়েছেন। ইন্ডিয়ানা জোনস ও স্টার ওয়ার্স খ্যাত তারকা ৭২ বছর বয়সী হ্যারিসনের ছোট বিমানটির ইঞ্জিন বিকল হয়ে গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের একটি গলফ মাঠে বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা মোটামুটি ভালো। হ্যারিসনের ছেলে বেন হাসপাতাল থেকে এক টুইট বার্তায় বলেছেন, ‘বাবা ভালো আছে। আঘাত পেলেও তিনি ভালো আছেন।’ হ্যারিসনের প্রচারক বলেন, ‘তিনি যে আঘাত পেয়েছেন তাতে মৃত্যুর ঝুঁকি নেই। তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।’