বিমান দুর্ঘটনায় পড়লেও বেঁচে গেল মেয়েটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে একটি ছোট ব্যক্তিগত বিমান দুর্ঘটনার পর এর অন্য চার আরোহী নিহত হলেও সাত বছরের একটি মেয়ে বেঁচে গেছে। শুক্রবার কেনটাকি অঙ্গরাজ্যের এক জঙ্গলে উড়োজাহাজটি ভেঙে পড়ার পর মেয়েটি ধ্বংসাবশেষ থেকে হেঁটে বেরিয়ে আসতে সক্ষম হয়। খবর এএফপির।
স্থানীয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে দুর্ঘটনার কথা জানানোর পর তারা ঘটনাস্থলে যায় বলে পুলিশ কর্তৃপক্ষ ফেসবুকের মাধ্যমে জানায়।
আনুষ্ঠানিক বিবৃতিতে কেনটাকি অঙ্গরাজ্য পুলিশের সার্জেন্ট ডিন প্যাটারসন বলেন, এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, সাত বছরের একটি মেয়ে তাঁর বাড়িতে এসে বলেছে, সে এক বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছে।
মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর নয়।