বিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব আলাস্কা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার পর্যটকবাহী একটি বিমান দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে ওই দিন তাঁদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার নতুন করে উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। বিমানটিতে একজন পাইলট ও আটজন পর্যটক ছিলেন। পর্যটকদের খাড়া পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ি ঝরনা ও ইলা হ্রদের মনোরম দৃশ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল। একপর্যায়ে বিমানটি হ্রদের অদূরে প্রায় ২৫০ মিটার ওপরে পাহাড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দ্য সিডনি মর্নিং হেরাল্ড