বিমানযাত্রায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে গত শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিগামী একটি উড়োজাহাজের অন্তত ২০০ যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। নির্ধারিত রানওয়েতে আবর্জনা থাকায় প্রথমে বিমানটির গতিপথ পাল্টে ক্যানবেরা বিমানবন্দরে নামানো হয়। তারপর রানওয়ের ওপর যাত্রীদের বিমানে বসে আট ঘণ্টা অপেক্ষা করতে হয়। ক্যানবেরা বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, অনির্ধারিত বিমানটির অবতরণ সম্পর্কে আগে থেকে জানানো হলে এ দুর্ভোগ এড়ানো যেত। কয়েকজন যাত্রী নিউইয়র্ক থেকে রওনা হয়ে সংযোগ ফ্লাইটে সিডনি যাত্রা করেছিলেন। তাঁদের সব মিলিয়ে ৩০ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে।
এএফপি