বিমানের কেবিনে ল্যাপটপ নিষিদ্ধের পরিধি বাড়বে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্ব থেকেই যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোর ক্ষেত্রে যাত্রীর সঙ্গে ল্যাপটপ বহন নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও দেশটির প্রভাবশালী হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রধান জন কেলি বলেছেন, বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন।

গতকাল রোববার ফক্স নিউজের অনুষ্ঠানে যুক্তরাজ্যে গত সোমবারের সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে জন কেলি বলেন, এ ব্যাপারে প্রকৃত অর্থেই হুমকি রয়েছে।

গত মার্চ মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আট দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী বিমান যাত্রীদের কেবিনে ‘স্মার্টফোনের চেয়ে বড়’ ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়। এই দেশগুলো হলো তুরস্ক, মরক্কো, জর্ডান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েত। এরপর যুক্তরাজ্যও ছয় দেশের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা আরোপ করে।

দুই সপ্তাহ আগে ইইউ জোটের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত নেয় মার্কিন কর্তৃপক্ষ। তবে জন কেলির এই মন্তব্যে ওই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ারই ইঙ্গিত মিলছে।