বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ
বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির হলমির্চ পার্কে ১৮ আগস্ট এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে আমেরিকার বিভিন্ন শহর থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সমিতির সদস্য মামুন আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে বনভোজনের কার্যক্রম উদ্বোধন করেন সমিতির সভাপতি নুরুজ্জামান এখলাছ। তারপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বনভোজনে অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে যোগ দেন। অনেকে আবার একা আসেন। প্রবাসের কর্মব্যস্ততার মধ্যে এ বনভোজনে এসে সবাই মেতে ওঠেন গল্পগুজব ও হাসি-তামাশায়।

অনুষ্ঠানের অংশ হিসেবে দিনব্যাপী এ বনভোজনে ছিল নারীদের জন্য হাঁড়ি ভাঙা, বালিশ বদল, পুরুষদের রশি টানা, ছোট ও বড়দের দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল আমিন রিয়্যালিটির সৌজন্যে একটি চমৎকার গাড়ি ও ফেয়ার স্কাই ট্রাভেলের সৌজন্যে নিউইয়র্ক টু ঢাকা ফ্রি বিমান টিকিট।

বিশাল বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান এখলাছ, সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন, সহসভাপতি ছিদ্দিক বাবুল, কোষাধ্যক্ষ জাকারিয়া জামান, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, সহসাধারণ সম্পাদক বশির আহমেদ বাবুল, দপ্তর সম্পাদক মো. রহিম উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল মতিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক অলিউর রহমান খোকন এবং ধর্ম ও আইনবিষয়ক সম্পাদক আশফাক হোসেন আজিজ। কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন পিপলু, মোহাম্মদ আব্দুল আজিজ, খালেদ আহমেদ, জুবের আহমেদ, আব্বাস উদ্দিন মিয়া ও সামাদ মিয়া। উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর শাকুর খান মাখন, মোহাম্মদ তাহের লুৎফুর, সেলিম আহমেদ, হারুন আলী ও আনোয়ার হোসাইন (কামাল)। এ ছাড়া নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারউদ্দিন হক, মোহাম্মদ নিলু ও মোহাম্মদ নূর ইসলাম (নুরুল)। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল মিশিগান থেকে প্রকাশিত বাংলা পত্রিকা ‘বাংলা সংবাদ’।