বিরোধীদলীয় হুইপ সেলিমকে নিউইয়র্কে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা

নিউইয়র্কের ওজোন পার্কের আল-মদিনা মিলনায়তনে আমেরিকা প্রবাসী বিয়ানীবাজার-গোলাপগঞ্জ প্রবাসীদের উদ্যোগে সিলেট-৫ আসনের সাংসদ বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিনকে ২৫ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে।
অধ্যক্ষ সুলতান কবিরের সভাপতিত্বে ও জামাল আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি আবদুল বাছিত, উপদেষ্টা একলামুজ্জামান নুনু, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শেখ আকতারুল ইসলাম, এমসি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সমিতির সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহমান, শ্রমিক পার্টির সভাপতি আবদুল খালেক লালু, সামসুল আবেদীন, লুৎফুর রহমান হেলাল, কবির চৌধুরী, সালেহ আহমদ সালেক, ওসমানী বিমান বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হেলাল, গৌস খান, হারুন মিয়া প্রমুখ।

বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রবাসীরা
বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রবাসীরা

প্রধান অতিথি সাংসদ সেলিম উদ্দিন তাঁর বক্তৃতায় বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এলাকার আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণ করার জন্য বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সব প্রবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার খাল, নদী, রাস্তা-ঘাট, জাতীয় পরিচয়পত্রে প্রবাসীদের নিবন্ধনে সহযোগিতা এবং ওসমানী বিমানবন্দরের যাবতীয় আধুনিকায়নে সর্বোত্তম সহযোগিতার আশ্বাস দেন। তাঁর বক্তব্যে নিজ এলাকা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইর ঘাট) আসনের যাবতীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরও উন্নয়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ সুলতান কবির সবাইকে ধন্যবাদ জানিয়ে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।