বিশৃঙ্খল হোয়াইট হাউসে ট্রাম্পের গোলমেলে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসের শীর্ষস্থানীয় সদস্যদের লক্ষ্য করে ট্রাম্প যেসব বাক্যবাণ ছেড়েছেন, তাতে হোয়াইট হাউস ও ক্যাপিটল হিলের মধ্যে শীতল সম্পর্ক তৈরি করেছে। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এ সম্পর্ক মুখোমুখি লড়াইয়ে মোড় নেওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ।

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অধ্যাপক ল্যারি সাবাটো বলেন, ‘শীর্ষস্থানীয় রিপাবলিকান আইনপ্রণেতা পল রায়ান ও মিচ ম্যাককনেল ট্রাম্পের কার্যকলাপ একরকম মেনে নিয়েছেন এবং এতে ক্ষতির কিছু দেখছেন না। কিন্তু ২০১৮ সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে নিজেদের সদস্যদের স্বার্থ সুরক্ষা করতে হবে তাঁদের।’

এই অধ্যাপক আরও বলেন, ‘ভালো না লাগলেও ট্রাম্পের সঙ্গে তাঁদের কাজ করতে হবে। আর ট্রাম্পও এটা জানেন এবং তিনি তাঁদের নিয়ে ইঁদুর-বিড়াল খেলাটা উপভোগ করেন।’

এদিকে গত শুক্রবার ট্রাম্প তাঁর বিতর্কিত প্রধান কৌশলবিদ ও গুরুত্বপূর্ণ নির্বাচনী সহযোগী স্টিভ ব্যাননকে হোয়াইট হাউস থেকে ছুড়ে ফেলেছেন। এটা ট্রাম্পের টালমাটাল প্রশাসনের জন্য মোড় পরিবর্তনকারী ঘটনা হয়ে উঠতে পারে; যদিও তাঁর সত্যিকার অ্যাজেন্ডা এখনো অস্পষ্টই রয়েছে।