বিশ্ব আসরে ক্যামব্রিয়া হাইটস স্কুলের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলের সাফলে্য উচ্ছ্বসিত শিক্ষক–শিক্ষার্থীরা
স্কুলের সাফলে্য উচ্ছ্বসিত শিক্ষক–শিক্ষার্থীরা

সাফল্যকে সঙ্গী করে ফিরে এল নিউইয়র্কের ক্যামব্রিয়া হাইটস স্কুলের ২২ শিক্ষার্থী। ভবিষ্যতের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ জয় করতে তারা অংশ নিয়েছিল আন্তর্জাতিক ভবিষ্যৎ সমস্যা সমাধান প্রতিযোগিতায়।
নিউইয়র্ক স্টেটের চ্যাম্পিয়ন স্কুল হিসেবে ক্যামব্রিয়া হাইটস আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেয়। ৭ থেকে ১১ জুন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১৪টি দেশ ও যুক্তরাষ্ট্রের ৩০টি স্টেটের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ২২ জন শিক্ষার্থীর ১৬ জনই পেয়েছে সাফল্যের দেখা। তাদের হাত ধরে স্কুলের ঝুলিতে জমা হয়েছে দুটো ট্রফি। ফোর্থ গ্রেডের এক শিক্ষার্থী জিতে নেয় সিনারিও রাইটিং প্রতিযোগিতার দ্বিতীয় স্থান। ফোর্থ ও ফিফথ গ্রেডের ১৫ জন শিক্ষার্থীর একটি দল জিতে নেয় কমিউনিটি সমস্যা সমাধান প্রতিযোগিতার তৃতীয় স্থান।
ভবিষ্যৎ সমস্যা সমাধানের আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় এবার নিয়ে দ্বিতীয়বার অংশ নিল ক্যামব্রিয়া হাইটস স্কুল। শিক্ষার্থীদের এ সাফল্যে বর্তমানে আনন্দে ভাসছে স্কুলটি। স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, এ সাফল্য শুধু শিক্ষার্থীদেরই নয় এ সাফল্য পুরো নিউইয়র্কের। ১৯৭৪ সাল থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে।