বিশ্ব সম্পর্কে যা বলেছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের বেশ আগে থেকেই বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প পরিচিত হয়ে ওঠেন আলোচিত, বিতর্কিত বিভিন্ন মন্তব্যের জন্য। এর মধ্যে অনেক মন্তব্য ছিল বিভিন্ন দেশ নিয়ে। সেখান থেকে বাছাই করা কয়েকটি:

মেক্সিকো: ‘মেক্সিকো থেকে আসা অভিবাসীদের অনেকেই ‘ধর্ষক’ এবং ‘অপরাধী’। আমরা দক্ষিণ সীমান্তে বিশাল একটি প্রাচীর নির্মাণ করব এবং মেক্সিকোর কাছ থেকেই তা নির্মাণের খরচ আদায় করব।’

চীন: ‘আমরা যদি চীনের সঙ্গে সম্পর্ক ছেদ করি, তাহলে দেশটি দ্রুত দেউলিয়া হয়ে যাবে। তারা যুক্তরাষ্ট্রের অর্থ দিয়েই বেঁচে আছে। চীন নিজেদের মুদ্রার অবমূল্যায়ন করছে, আর আমাদের ব্যবসাগুলো নিয়ে যাচ্ছে।’

ইরান: ‘ইরান আমাদের পেছনে অনেক মন্দ কাজ চালিয়ে যাচ্ছে। তারা ১৫০ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে আর বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না।’

বেলজিয়াম: ‘রাজধানী ব্রাসেলসের বহুজাতিক সমাজের জীবনযাত্রা নরকে বসবাসের মতো।’

পাকিস্তান: ‘ওসামা বিন লাদেনকে ছয় বছর নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান কবে আমাদের কাছে ক্ষমা চাইবে?

দক্ষিণ আফ্রিকা: ‘দক্ষিণ আফ্রিকা পুরোপুরি একটি বিশৃঙ্খল এবং খুবই বিপজ্জনক দেশ।’

ইসরায়েল: ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আবার নিরাপদ করব। আমার প্রশাসনও ইসরায়েলের জনগণের পাশে দাঁড়াবে।’

ভারত: ‘আমি নির্বাচনে জিততে পারলে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে ভালো বন্ধু হবে।’

জার্মানি ও ফ্রান্স: ‘জার্মানি পুরোপুরি বিশৃঙ্খল দেশ। সন্ত্রাসী হামলা থেকে বাঁচতে জার্মানি এবং ফ্রান্সকে আরও বুদ্ধিমান হতে হবে।’

সিরিয়া: ‘যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের আর কোনো শরণার্থী নেওয়া উচিত নয়। শরণার্থীরা অনেক বড় ধরনের হুমকি।’