বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির বনভোজনে সংগঠনটির নেতা-কর্মী ও অতিথিরা
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির বনভোজনে সংগঠনটির নেতা-কর্মী ও অতিথিরা

উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকাপ্রবাসী বাঙালিদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে ৪ আগস্ট এ বনভোজন অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কপ্রবাসী বিশ্বনাথবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন মিলনমেলায়। অংশগ্রহণকারী সবাই পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রেখেছিল আকর্ষণীয় খেলাধুলা ও র‌্যাফেল ড্র।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে বাস ও ব্যক্তিগত গাড়িযোগে বিপুলসংখ্যক অতিথি বনভোজনস্থলে এসে উপস্থিত হন। বেলা ১টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই অতিথিদের হালকা খাবার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী বনভোজনে বিভিন্ন খেলাধুলা ছাড়াও ছিল বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন শেষ হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, সহসাধারণ সম্পাদক মো. আজম আলী ও মহিলা সম্পাদক জেবা চৌধুরীর যৌথ পরিচালনায় বনভোজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলা টিভি চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, গ্র্যান্ড স্পনসর আহাদ অ্যান্ড কোংয়ের প্রেসিডেন্ট আহাদ আলী, গ্র্যান্ড স্পনসর ও সংগঠনের উপদেষ্টা হাফিজ মো. এহিয়া মেন্দী, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা আহ্বায়ক জুনেদ আহমেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি সাহেদ আহমদ, সংগঠনের উপদেষ্টা তৈয়বুর রহমান, লোকমান আহমেদ, আব্দুল কাদির রানু ও শমসীদ খান, বনভোজন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক, সদস্যসচিব মো. লিয়াকত আলী, প্রধান সমন্বয়কারী আজাদুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, প্রচার সম্পাদক মো. আবুল কালাম, ক্রীড়া সম্পাদক নিজামুল মো. ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, শামীম আহমেদ, শাহীন, তোরাব আলী, মোক্তার আলী, বাবুল খান, মিজানুর রহমান, কামাল আহমদ, শাহ কামালী, রোকন হাকিমসহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা।