বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিলে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়
মাহফিলে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়

বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সমিতি ইউএসএর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্বনাথ প্রবাসীকল্যাণ সমিতির সভাপতি মনির আহমেদ। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ। কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে এই ইফতার আয়োজন বিশ্বনাথবাসীর মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবুল কালাম। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি লুত্ফুর রহমান কাসেমী। মাহফিলে সংগঠনের সদ্য প্রয়াত সদস্য মুক্তিযোদ্ধা আফসার মিয়া, আবদুল খালিক, কটন মিয়া, মাওলানা আবদুল মতিনসহ দেশ, প্রবাসসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

মাহফিলে উপদেষ্টাদের মধ্যে ছিলেন ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাফিজ এহিয়া মেন্দী, মাস্টার খলিলুর রহমান, মো. আবদুল বারী সিকদার, রফিক আহমেদ প্রমুখ।

অতিথিদের মধ্যে ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, মূলধারার রাজনীতিক হেলাল শেখ, সিপিএ আহাদ আলী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক শামীম হমেদ, ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বশির উদ্দীন, বালাগঞ্জ-ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মুহিবুল হক আনহার প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মনির আহমেদ, সহসভাপতি সেবুল খান মাহবুব, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক-এর কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ ও আজাদুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সহসাধারণ সম্পাদক মো. আজম আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা জেবা চৌধুরী, প্রচার সম্পাদক মো. আবুল কালাম, দপ্তর সম্পাদক মটিন মিয়া, ক্রীড়া সম্পাদক নিজামুল মো. ইসলাম এবং কার্যকরী সদস্য তৌফিকুর রহমান ফারুক, শিহাব আহমেদ, মো. আবুল কালাম ও মো. লিয়াকত আলী।

সংগঠনের সাবেক উপদেষ্টা আবদুল হাই, কোষাধ্যক্ষ মাওলানা সিহাব উদ্দিন আহমেদ, সাবেক কর্মকর্তা, সদস্যসহ বিপুলসংখ্যক বিশ্বনাথ প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন।

সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ সফল ভাবে ইফতার মাহফিল সম্পন্ন করার জন্য কমিটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।