বিশ্বে গাছের সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা পৃথিবীতে গাছের সংখ্যা এখন তিন ট্রিলিয়নের কিছু বেশি। এক ট্রিলিয়ন হচ্ছে ১০ হাজার কোটি কোটি (১০১৮)। নতুন একটি গবেষণায় এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নামকরা ইয়েল বিশ্ববিদ্যালয় এ গবেষণা করেছে। পৃথিবীতে মোট গাছের সংখ্যা নিয়ে আগেও অনেকগুলো মূল্যায়ন করা হয়েছে। তবে কোনো হিসাবেই সংখ্যাটা ৪০০ বিলিয়নের (১ বিলিয়ন ১০০ কোটি) বেশি ওঠেনি। নতুন এই মূল্যায়নে সে ধারণার চেয়ে আট গুণ বেশি গাছ আছে বলে জানা গেল। ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক থমাস ক্রোদার ও তাঁর সহযোগীরা স্যাটেলাইট চিত্রের সাহায্য নিয়ে বিরাট পরিসরে একটি ভূমি জরিপ চালান।

বিবিসি