প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে গত বছর সন্ত্রাসী হামলার সংখ্যা এর আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কমেছে। পাশাপাশি কমেছে সন্ত্রাসী হামলায় হতাহতের সংখ্যাও। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য দিয়েছে।
সন্ত্রাসবাদের কবলে থাকা পাঁচটি দেশের মধ্যে ইরাক, পাকিস্তান ও নাইজেরিয়ায় হামলার সংখ্যা কমেছে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে। সন্ত্রাসকবলিত বাকি দুটি দেশ হলো ভারত আর আফগানিস্তান। ওই দুই দেশের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি হামলা সংঘটিত হয়েছে তাদের দুই দেশের মধ্যকার সীমান্ত-সংলগ্ন এলাকায়। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বিশ্বে ১১ হাজার ৭৭৪টি সন্ত্রাসী হামলা হয়। এতে ২৮ হাজার ৩০০ মানুষ নিহত হয়। এ সংখ্যা এর আগের বছরের চেয়ে ১৩ শতাংশ কম।