
প্রাণঘাতী করোনাভাইরাস বৃহত্তর ওয়াশিংটনে দ্রুত ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (বিসিসিডিআই) বাংলা স্কুল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিমএমভি বৈশাখী মেলা স্থগিত ঘোষণা করেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিউনিটির নিরাপত্তার কথা ভেবে মহামারির বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিডিআই বাংলা স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিমএমভির প্রেসিডেন্ট আকতার হোসেন।
বিসিসিডিআই বাংলা স্কুল আয়োজিত বৈশাখী মেলা আগামী ১১ এপ্রিল এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিমএমভি আয়োজিত বৈশাখী মেলা আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে দুটি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি সাপেক্ষে অনুষ্ঠানের নতুন তারিখ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠন দুটির নেতারা।