বিসিসিডিআই বাংলা স্কুলের পিঠা উৎসব ২৫ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভার্জিনিয়ায় বিসিসিডিআই বাংলা স্কুলের ১৪তম পৌষ মেলা ও পিঠা উৎসব ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক পঙ্কজ চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভার্জিনিয়া আলেকজাদ্রিয়ার গ্লাসও মিডল স্কুলে এবারের উৎসব অনুষ্ঠিত হবে।
পিঠা উৎসবকে ঘিরে থাকবে
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় পণ্যের স্টল। বাংলা স্কুলের
শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান চলবে বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত।
বিসিসিডিআই বাংলা স্কুল প্রবাসে জন্ম নেওয়া শিশুদের বাংলা সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসের বুকে বাংলা সংস্কৃতিকে তুলে ধরছে।