বিয়ানীবাজার সমিতির কমিটির অভিষেক ৪ ফেব্রুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের অন্যতম প্রভাবশালী সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ৪ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে। কুইন্সের রিগোপার্কের উডহেভেন বুলেবার্ডে সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান।
অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের সভাপতি মাসুদুল হক ছানু, সাধারণ সম্পাদক, মুহিবুর রহমান রুহুল ও নবনির্বাচিত সভাপতি মো. মস্তফা কামাল সব মহলের সহযোগিতা কামনা করেছেন এবং বিয়ানীবাজারের আমেরিকা প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।