বীণা পানি সংঘের সরস্বতী পূজা ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে প্রথমবারের মতো বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সংগঠন বীণা পানি সংঘ সরস্বতী পূজার আয়োজন করেছে। ২৯ জানুয়ারি জ্যাকসন হাইটসের উডসাইডে কুইন্স প্যালেসে এ পূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালায় রয়েছে দুপুর ১২টায় মঙ্গলঘট স্থাপন, পূজা অর্চনা বেলা একটায়। দুপুর দুইটায় শুরু হবে অঞ্জলি প্রদান। আড়াইটায় হাতেখড়ি। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গীতা বিতরণ শুরু হবে বেলা তিনটায়। চলবে বিকেল চারটা পর্যন্ত।

প্রসাদ বিতরণ শুরু হবে বিকেল পাঁচটায়। পূজা অর্চনা অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য সংগঠনটির সভাপতি ঝলক রায় ও সাধারণ সম্পাদক অজিত শর্মা অনুরোধ জানিয়েছেন।