প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (৯০) শ্বাসকষ্টজনিত রোগে ভোগায় তাঁকে টেক্সাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার তাঁর পারিবারিক মুখপাত্র জিম ম্যাকগ্রেথ জানান, বিকেলে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় পূর্বসতর্কতা হিসেবে বুশকে হাউসটন মেথোডিস্ট হাসপাতালে নেওয়া হয়। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট বুশ বর্তমানে দেশটির জীবিত সাবেক চার প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বয়স্ক। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর ছয় সন্তানের বড়জন জর্জ ডব্লিউ বুশও যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট। এএফপি