বৃহত্তম অভয়ারণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বিভিন্ন প্রাণীকে বাঁচানোর লক্ষ্যে প্রশান্ত মহাসাগরে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক অভয়ারণ্য তৈরি করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এক বিবৃতিতে গত বুধবার এ কথা জানিয়েছে। দক্ষিণ-মধ্যপ্রশান্ত মহাসাগরে চার লাখ ৯০ হাজার বর্গমাইল এলাকাজুড়ে সামুদ্রিক প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে একটি ঘোষণাপত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করবেন। এতে করে সেখানে বাণিজ্যিক মাছ শিকার নিয়ন্ত্রিত হবে এবং সার্বিক বাস্তুসংস্থান সংরক্ষিত হবে।
এএফপি