বৃহত্তর গুলশান অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে বৃহত্তর গুলশান অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হাসেন। সভা পরিচালনা করেন আমিন মেহেদি বাবু। সভায় লুৎফুর রহমানকে সভাপতি এবং আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৯ জুলাই হেকশেয়ার স্ট্রিট পার্কে বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত নেওয়া নেন নেতৃবৃন্দ।
ঘোষিত কমিটির সভাপতি লুৎফুর রহমান, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি সাইদ ইদ্রিস, সহসভাপতি আমিন মেহেদি বাবু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সফিক মোল্লা, অর্থ সম্পাদক মো. চাঁন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুল, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মো. জনি, কার্যকরী সদস্য জামিল হাসান জলিল, মো. নেশার আহম্মদ টিপু, নাছির, উপদেষ্টা মো. রফিক, আনোয়ার হোসেন, মনির হুসেন (নবি), আবুল মালেক, শফিক ইসলাম, নবিন হুসেন নবী।