বৃহত্তর ময়মনসিংহবাসীর ইফতার মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতার মাহফিলে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর সদস্য ও অতিথিরা
ইফতার মাহফিলে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর সদস্য ও অতিথিরা

যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার একটি পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মাহবুবুল আলম খসরুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনের পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, মামুন’স টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, এশিয়ান মাল্টি সার্ভিস ইনকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদুর রহমান লিংকন, কমিউনিটি অ্যাকটিভিস্ট রিয়াজ কামরান, রফিকুল ইসলাম, এ ইসলাম মামুন, মিয়া মোহাম্মদ দাউদ, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, ডা. নাহিদ খান, মাকসুদা আহমেদ, জুঁই ইসলাম, কাজী আরজুমান আরা বেগম, পলি শাহিনা প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির প্রধান মো. নাসির উদ্দিন নাসির, প্রধান উপদেষ্টা মো. হাফিজুর রহমান, উপদেষ্টা রইছ উদ্দীন, আনোয়ারুল ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন জুয়েল ও তোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সাইয়েদ ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক নিলোৎপল সরকার, কোষাধ্যক্ষ নূর মো. ফয়সাল, প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সবুজ উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. মোজাম্মেল হক, আন্তর্জাতিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মুরাদ, বার্ষিকী সম্পাদক মো. আনোয়ার হোসাইন, মহিলাবিষয়ক সম্পাদক এমএ মৌলি, কার্যকরী সদস্য এটিএম নোমান, মো. ফয়সাল আজাদ, টুটুলসহ কমিটির কর্মকর্তাবৃন্দ।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মহিবুর রহমান জুয়েল। মাহফিলে বৃহত্তর ময়মনসিংহবাসী ছাড়াও নানা শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।