বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের যৌথসভা
বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাস্টোরিয়ার স্থানীয় একটি রেস্তোরাঁয় ৮ জুন এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, হোসেন আহমেদ ও আয়াজ মোহাম্মদ রানা।
এ ছাড়া সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামিল হোসেন, সহসভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাবেক কোষাধ্যক্ষ বোরহান খান, সদস্য জিয়াউর ফাত্তা রিয়াদ ও সদস্য মোহাম্মদ আহমেদ প্রমুখ।
সভায় আগামী ৭ অথবা ১৪ জুলাই লং আইল্যান্ডে বার্ষিক বনভোজনের জন্য স্থান নির্ধারণের জন্য সাবেক সভাপতি আজিজ খানকে দায়িত্ব দেওয়া হয়। চাঁদা নির্ধারণ করা হয় পরিবারপ্রতি ৮০ ডলার এবং জনপ্রতি ৪০ ডলার করে। সভায় বনভোজনের অন্যান্য যাবতীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। সবশেষে সভাপতি মাহমুদুল হক চৌধুরী বনভোজন সুন্দর ও সার্থক করার জন্য বেঙ্গল সোসাইটির সব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।