বেঙ্গল সোসাইটির ইফতার মাহফিল

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক-এর উদ্যোগে ১৪ মে অ্যাস্টোরিয়ায় স্থানীয় একটি রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বেঙ্গল সোসাইটির সভাপতি মাহমুদুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ পরিচালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সাংবাদিক তাসের মাহামুদ, জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান, সাবেক সভাপতি আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সভাপতি রানা মোহাম্মদ আয়াজ, সেনুয়ারা বেগম। আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি জামিল আহমেদ, সহসভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ বোরহান খান, জিয়াল ফাত্তা রিয়াদ, মিলন হোসেন ইকবালসহ বেঙ্গল সোসাইটির সদস্যরা।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহর দরবারে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দেশীয় সাজে ইফতার পরিবেশনা করা হয়। ইফতার মাহফিল তদারকি করেন প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু। অনুষ্ঠানে জানানো হয়, ঈদের পরে বনভোজনের আয়োজন করা হবে। আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইফতার মাহফিল শেষ করা হয়।