বেঙ্গল সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস্টোরিয়ায় বেঙ্গল সোসাইটির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
এস্টোরিয়ায় বেঙ্গল সোসাইটির এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল ১৪ মে এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের সঞ্চালনায় মাহফিলে সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরী তাঁর শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সংসদ সদস্য লিয়াকত আলি, মোহাম্মদ আলি বাবুল, সাংবাদিক তাসের মাহমুদ, জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান, সাবেক সভাপতি আবু তালেব, সাবেক সাবেক সভাপতি রানা মোহাম্মদ আয়াজ, সেনুয়ারা বেগম, সিনিয়র সহসভাপতি জামাল আহমদ, সহসভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ বোরহান খান, কাজি রিয়াদ, মিলন হোসেন ইকবালসহ বেঙ্গল সোসাইটির সদস্যের উপস্থিতিতে বিশেষ দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।