বেসাপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসাপের বনভোজনে সদস্য ও অতিথিরা
বেসাপের বনভোজনে সদস্য ও অতিথিরা

বাংলাদেশ এডুকেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন অব পেনসিলভানিয়ার (বেসাপ) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন পেনসিলভানিয়ার এভান্সবার্গ স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এদিন পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ও ভালোবাসায় সবাই মিলে মেতেছিলেন।
বনভোজনে বেসাপের সব সদস্যসহ অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনটিকে প্রাণবন্ত করে তোলেন।
বেসাপের সভাপতি জাকির হুসেন কাহের ও সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, সারা দিন সবাই মিলে অনেক আনন্দ উপভোগ করেছে। খেলাধুলা করেছে। মুক্ত প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে গিয়েছিল মুক্ত বিহঙ্গের মতো। দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, এ ধরনের বনভোজন প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে আত্মার বন্ধন দৃঢ় করতে সাহায্য করে।
শেষে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন তাঁদের সবাইকে বেসাপের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।