প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে বো বাইডেন মস্তিষ্কের ক্যানসারে ভুগে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। বাইডেন পরিবারের পক্ষ থেকে গত শনিবার এই মৃত্যুর খবর জানানো হয়।
রাজধানী ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বো বাইডেন। তিনি একসময় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ডেলাওয়ারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। বো ডেলাওয়ার অঙ্গরাজ্যের একজন জনপ্রিয় ডেমোক্র্যাট নেতা ছিলেন।
এএফপি