বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধি কমাতে দ্রুত পদক্ষেপ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপÿনেওয়ার আহ্বান জানিয়েছেন। বছরের শেষ দিকে প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বনেতাদের এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে ওবামার এ আহ্বান এল। খবর এএফপি ও বিবিসির।
সোমবার আলাস্কা অঙ্গরাজ্যে তিন দিনের সফরে গিয়ে ওবামা বলেন, বৈশ্বিক উষ্ণতা কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। ‘আমাদের বসবাসযোগ্য একমাত্র গ্রহটিকে এখনই রক্ষা করতে হবে’, বলেন ওবামা। উত্তর গোলার্ধের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে তিনি বলেন, ‘ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে।’
বারাক ওবামা তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ দিকে এসে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরুদ্ধে জোর সংগ্রাম শুরু করেছেন। গত মাসে তিনি ঘোষণা করেন, আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র গ্রিন হাউস গ্যাস নিঃসরণ এক-তৃতীয়াংশ কমাবে। আবহ মণ্ডলে এসব গ্যাস জমে যাওয়ার কারণেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের গভর্নর ওবামার পরিকল্পনা মানতে নারাজ।