প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁজার ব্যবহার বৈধ করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউইয়র্ক টাইমস। এ ব্যাপারে পত্রিকাটিতে গতকাল শনিবার একটি সম্পাদকীয় নিবন্ধ ছাপা হয়। এতে বলা হয়, গাঁজায় আসক্তি ও নির্ভরতা আসলে অ্যালকোহল ও তামাকের তুলনায় একটি ‘গৌণ সমস্যা’। আর তাই গাঁজা নিষিদ্ধ করে প্রণীত আইনটি কৃষ্ণাঙ্গ তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সম্পাদকীয় বোর্ড মনে করে, গাঁজাবিষয়ক আইনটির জন্য চড়া সামাজিক মূল্য দিতে হচ্ছে।
এএফপি