বোস্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোস্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় অতিথিরা। ছবি: সংগৃহীত
বোস্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় অতিথিরা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোস্টনে আলোচনা সভার আয়োজন করেছে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ।

স্থানীয় সময় গত সোমবার ক্যামব্রিজের একটি কমিউনিটি হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. সৈয়দ আবু হাসনাত। আলোচনা সভা পরিচালনা করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।

অনুষ্ঠানের শুরুতে সব শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বলেন, বিশ্বে বাঙালিই একমাত্র জাতি, যাঁরা নিজ ভাষায় কথা বলার অধিকার আদায়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাংলা ভাষা বাঙালির অস্তিত্ব। তাই বাংলা ভাষাকে ভালোবাসতে হবে। নিজের ভাষার মর্যাদা নিজেকেই রক্ষা করতে হবে।

বক্তারা বিশ্বজুড়ে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে লেখক, সাহিত্যিক, গবেষকদের বাংলা ভাষাকে নিয়ে আরও গবেষণা করার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক, তপন চৌধুরী, রাতুল বড়ুয়া, রহমান বাবুল, মোহাম্মদ মিয়াজী, আবু আলম, মো. আজম, নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।