বৌদ্ধবিহার অব নিউইয়র্কে কঠিন চীবরদান ৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে আগামী ৮ অক্টোবর কঠিন চীবর দান উদ্‌যাপিত হবে। দিনব্যাপী পূণ্যানুষ্ঠানে প্রথম পর্বে ভোর ৬টায় জাতীয় ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন, বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ, বুদ্ধ পূজা, উৎসর্গ, অষ্ট পরিস্কারসহ সংঘদান, ভিক্ষুসংঘকে পিণ্ডদান ও অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় পর্বে শিশু-কিশোরদের পরিবেশনায় মহামঙ্গল সূত্র পাঠের মধ্যে দিয়ে কঠিন চীবর পরিক্রমা ও তাৎপর্য সম্পর্কে সদ্ধর্মদেশনা প্রদান করবেন বুদ্ধ গুনে নন্দিত ভিক্ষুগণ। এহেন ধর্মানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরত্ন থের, প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভার্জিনিয়া বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুমনপাল থের ও বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও বার্মার পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ প্রমুখ।
বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কের অধ্যক্ষ ভদন্ত মুদিতারত্ন থের এই মঙ্গলময় পূণ্যানুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্যাংশের ভাগীদার হতে শ্রদ্ধাবান ধর্মপিপাসু উপাসক-উপাসিকার প্রতি মৈত্রিময় আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি