ব্যক্তি মালিকানার অস্ত্র নিয়ে ওবামার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ে সহিংসতার ঘটনা বাড়ায় উদ্বিগ্ন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে একটি টুইটও করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি অন্যান্য উন্নত দেশ ফ্রান্স, ইসরায়েল ও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা করে বলেন, এই দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে এ হার অনেক বেশি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চার্লসটন শহরে কৃষ্ণাঙ্গদের একটি গির্জায় হামলার ঘটনার পর করা সেই টুইটার বার্তায় ওবামা লেখেন, ‘এই হলো পরিসংখ্যান: আমরা গুলি দিয়ে জাপানের চেয়ে ২৯৭ গুণ বেশি, ফ্রান্সের চেয়ে ৪৯ গুণ বেশি এবং ইসরায়েলের চেয়ে ৩৩ গুণ বেশি মানুষকে হত্যা করি।’ তিনি আরও লেখেন, ‘সমবেদনা প্রকাশ করাই সবকিছু নয়। এ বিষয়ে কিছু একটা করার সময় এসেছে।’
গার্ডিয়ানে প্রকাশিত অন্য একটি জরিপে দেখা যায়, ব্যক্তি মালিকানায় বন্দুক থাকার হার যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি। গড়ে প্রতি ১০০ জনের ৮৮ জনই বন্দুকের মালিক।