ব্যবসায়ী ইকবালুর রশীদের ইন্তেকাল

জ্যাকসন হাইটের প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠান আড়ংয়ে মালিক ইকবালুর রশীদ লিটন (৫২) ২০ মে এলমহার্স্ট হাসপাতাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা যান। চিরকুমার ইকবাল দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসা নিয়ে রিহাবেঅবস্থান করছিলেন।
কয়েক দিন আগে উডসাইডে ইকবাল তার বাবার বাসায় ফেরেন। ২০ মে সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে স্থানীয় এলমহার্স্ট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ঢাকার শাহজানপুরের সন্তান ইকবাল বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটের ব্যবসায়ী মহলে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পরিচালক কমিটির একজন পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।
ইকবালুর রশীদের মৃত্যুতে জেবিবিএর সব সদস্য এবং স্থানীয় সুধী মহল গভীর শোক প্রকাশ করেছেন।