ব্যানানা রিপাবলিক বন্ধ হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে ব্যানানা রিপাবলিকের শো রুম

নিউইয়র্ক নগরে কেনাকাটার জনপ্রিয় প্রতিষ্ঠান ব্যানানা রিপাবলিক বন্ধ হয়ে যাচ্ছে। ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের ব্যানানা রিপাবলিক, গ্যাপ এবং ওল্ড নেভি নামের দোকানগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত বছরের মার্চে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই নিউইয়র্ক নগরের জনসমাজের কেনাকাটার অন্যতম চেনা গন্তব্য ব্যানানা রিপাবলিক টিকে থাকার সংগ্রাম করছিল।

এক বছরের বেশি সময় নিউইয়র্ক এখনো পর্যটকহীন। বাইরের দেশ থেকে পর্যটকদের আশা শুরু হয়নি। দেশের অভ্যন্তরেও পর্যটন ঠিকমতো চালু হয়নি। লকডাউনের জের এখনো চলছে। মানুষজন ধীরে ধীরে বেরিয়ে আসলেও অবকাশে যাওয়ার মতো পরিকল্পনা এখনো ব্যাপকভাবে হচ্ছে না। কেনাকাটার জন্য এখন অনলাইনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

ব্যানানা রিপাবলিক স্থায়ীভাবে আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ হবে বলা জানানো হয়েছে। এর মধ্যেই প্রতিষ্ঠানটিতে মূল্য হ্রাস করে মালামাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ থেকে ৪০ শতাংশ মূল্য ছাড় দিয়ে মালামাল বিক্রি হচ্ছে। মূল্য ছাড়ের কারণে লোকজনকে কেনাকাটায় ভিড় করতেও দেখা যাচ্ছে।