ব্রঙ্কস ডকসের ব্রেকফাস্ট পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেকফাস্ট পার্টিতে ব্রঙ্কস ডকসের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা। ছবি: এম বি তুষার
ব্রেকফাস্ট পার্টিতে ব্রঙ্কস ডকসের সদস্য, কমিউনিটি নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা। ছবি: এম বি তুষার

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করেছে প্রখ্যাত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ব্রঙ্কস ডকস। সিটির ব্রঙ্কসে ওয়েস্টচেস্টার অ্যাভিনিউর ব্রঙ্কস ডকস অফিস কনফারেন্স হলে ১১ ফেব্রুয়ারি সকালে আয়োজিত ব্রেকফাস্ট পার্টিতে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকেরা অংশ নেন।
অনুষ্ঠানে নিউইয়র্কের প্রখ্যাত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ব্রঙ্কস ডকসের প্রেসিডেন্ট ও সিইও অ্যামি পোলেন আগত অতিথিদের স্বাগত জানান। তিনি এ সময় তাঁর প্রতিষ্ঠানে সুলভ মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের বিশ্বমানের স্বাস্থ্য সেবা গ্রহণের আহ্বান জানান।
ব্রেকফাস্ট পার্টিতে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের সঞ্চালনায় ব্রঙ্কস ডকসের প্রেসিডেন্ট ও সিইও অ্যামি পোলেন ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা জানান—ব্রঙ্কস ডকসের চিকিৎসক শাহনাজ বেগম, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান, খলিল বিরিয়ানি হাউসের কর্ণধার মো. খলিলুর রহমান, শাহ জালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি হাফিজ এবাদুর রহমান চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট নূরে আলম, কপিল চৌধুরী, খবির উদ্দিন, এম ডি আলাউদ্দিন, আবদুল খালেক, রউফ তফাদার, সালমা সুমি, নজরুল ভূঁইয়া প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সাপ্তাহিক জনতার কণ্ঠের সম্পাদক সাখাওয়াত হোসেন, আলোকচিত্রী এম বি তুষার।
অ্যামি পোলেন তাঁর আতিথেয়তা গ্রহণের জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের জন্য এ আয়োজন করতে পেরে নিজেই সম্মানিত বোধ করছি। তিনি বলেন, ব্রঙ্কস ডকস, পার্কচেস্টার মেডিকেল সার্ভিস ছাড়াও এ ধরনের পাঁচটি মেডিকেল অফিসের মাধ্যমে সিটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা প্রদান করছে তাঁর প্রতিষ্ঠান। কমিউনিটি-ভিত্তিক এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ এবং নিয়মিত চিকিৎসকেরা সুলভ মূল্যে সব ধরনের রোগীর সেবায় নিয়োজিত। তাঁর মেডিকেল অফিস নিউইয়র্ক স্টেটের অধিকাংশ হেলথ ইনস্যুরেন্স গ্রহণ করে থাকে।
মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এ সুন্দর আয়োজনের জন্য ব্রঙ্কস ডকসের প্রেসিডেন্ট ও সিইও অ্যামি পোলেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কমিউনিটি নেতৃবৃন্দ তাঁদের সম্মানে ব্রেকফাস্ট আয়োজন করার জন্য অ্যামি পোলেনকে বিশেষ ধন্যবাদ জানান।