ব্রঙ্কস বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের হলিডে উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের সদস্যরা
অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের সদস্যরা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হলিডে উদ্‌যাপন করেছে ব্রঙ্কসের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)। এ উপলক্ষে ৯ জানুয়ারি সন্ধ্যায় নিউইয়র্ক নগরের ব্রঙ্কস পার্কচেস্টারের আল আসকা পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমেরিকার মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধনের লক্ষ্যে বিএসিসির উদ্যোগে এই বিশেষ হলিডে উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্ক বোরোর মেয়র মোহাম্মদ টি খাইরুল্লাহ, ইউএস কংগ্রেসম্যান রাফায়েল ইস্পানিয়েলের প্রতিনিধি মার্ক হাবিয়ার, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রতিনিধি নাটালিয়া ফারনান্দেজ, নিউইয়র্ক নগর কম্পট্রোলার কার্যালয়ের প্রতিনিধি জেসিকা রিয়াজ প্রমুখ।
বিএসিসির প্রেসিডেন্ট এন মজুমদারের উপস্থাপনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, অ্যাডভোকেট মনজুর চৌধুরী মন্টু, বাফাসের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সেলিম, কমিউনিটি নেতা লিটন খান, মেরি জোবায়দা, কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, পরিচালক (সমাজসেবা) তোফায়েল আহমেদ চৌধুরী, পরিচালক (অর্থ) মনজুর চৌধুরী জগলুল ও অনুষ্ঠান সমন্বয়ক নুরউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির প্রতি বিশেষ অবদানের জন্য মূলধারার রাজনীতিকসহ কয়েকজন বাংলাদেশিকে বিএসিসির পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী চন্দ্র রায়, আফজাল হোসেন, ডা. শাহনাজ লিপি প্রমুখ সংগীত পরিবেশন করেন।